নৌকা ও মহাসাগরের গল্প
ভিয়েতনামের কবিতা
................................
নৌকা ও মহাসাগরের গল্প
মূল: শোয়েন কাইন (১৯৪২-১৯৮৮)
অনুবাদ : ড. শাশ্বত ভট্টাচার্য
আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি
একটি নৌকা ও একটি মহাসাগরের গল্প :
"অজ্ঞাত কোনো সময় থেকে
মহাসাগরের ডাকে সাড়া দিয়েছিলো এক নৌকা
সমুদ্রচিলের ডানা আর নীলতরঙ্গ
নৌকাটিকে নিয়ে গেছে নানা দিকে।
নৌকার হৃদয় উঠেছিলো ভরে বাসনায়
মহাসাগরের ভালোবাসা অন্তহীন
দীর্ঘ ভ্রমণে নৌকাটি ছিলো ক্লান্তিহীন
অনুভবে তার আসেনি কোনই শ্রান্তি।
তবুও মহাসাগর দূরেই ছিলো, অনেক দূরে।
অপরূপ এক চাঁদনী রাতে
মহাসাগর এক তরুণীর মতো
নিঃশব্দ হৃদয়মনে তরঙ্গলেহনে
শুষে নিতে চায় নৌকার চারিধার।
কখনো কোনো কারণ ছাড়াই।
তরঙ্গ চুম্বনে চুম্বনে খুব দৃঢ়ভাবে
নৌকাকে নেয় ঘিরে।
( এ কী অনন্ত ভালোবাসার চিরকালীন স্থায়িত্ব?)
শুধু নৌকাই বুঝেছিলো
মহাসাগর কতো বিশাল
শুধু মহাসাগরই জেনেছিলো
নৌকা কোথায় যাচ্ছে এবং আসছে।
যখন নৌকা এবং মহাসাগর হয়নি মিলিত
যখন মহাসাগরের ঢেউয়ের 'সফেদ মাথা'
মহাসাগর তখন শোকাকুল।
যখন নৌকা এবং মহাসাগর পারে নি মিলিত হতে
তখন নৌকার হৃদয় ভেঙে খানখান বেদনায়
যখন মহাসাগর নৌকাকে দিত ছেড়ে
তখন তীব্র তরঙ্গ আর তীব্র বাতাস থেকে যেত।"
যদি আমাকে থাকতে হয় তোমার থেকে দূরে
তখন তীব্র ঝড় শুধু বইবে আমায় ঘিরে।
................................
নৌকা ও মহাসাগরের গল্প
মূল: শোয়েন কাইন (১৯৪২-১৯৮৮)
অনুবাদ : ড. শাশ্বত ভট্টাচার্য
আমি তোমাকে একটি গল্প বলতে যাচ্ছি
একটি নৌকা ও একটি মহাসাগরের গল্প :
"অজ্ঞাত কোনো সময় থেকে
মহাসাগরের ডাকে সাড়া দিয়েছিলো এক নৌকা
সমুদ্রচিলের ডানা আর নীলতরঙ্গ
নৌকাটিকে নিয়ে গেছে নানা দিকে।
নৌকার হৃদয় উঠেছিলো ভরে বাসনায়
মহাসাগরের ভালোবাসা অন্তহীন
দীর্ঘ ভ্রমণে নৌকাটি ছিলো ক্লান্তিহীন
অনুভবে তার আসেনি কোনই শ্রান্তি।
তবুও মহাসাগর দূরেই ছিলো, অনেক দূরে।
অপরূপ এক চাঁদনী রাতে
মহাসাগর এক তরুণীর মতো
নিঃশব্দ হৃদয়মনে তরঙ্গলেহনে
শুষে নিতে চায় নৌকার চারিধার।
কখনো কোনো কারণ ছাড়াই।
তরঙ্গ চুম্বনে চুম্বনে খুব দৃঢ়ভাবে
নৌকাকে নেয় ঘিরে।
( এ কী অনন্ত ভালোবাসার চিরকালীন স্থায়িত্ব?)
শুধু নৌকাই বুঝেছিলো
মহাসাগর কতো বিশাল
শুধু মহাসাগরই জেনেছিলো
নৌকা কোথায় যাচ্ছে এবং আসছে।
যখন নৌকা এবং মহাসাগর হয়নি মিলিত
যখন মহাসাগরের ঢেউয়ের 'সফেদ মাথা'
মহাসাগর তখন শোকাকুল।
যখন নৌকা এবং মহাসাগর পারে নি মিলিত হতে
তখন নৌকার হৃদয় ভেঙে খানখান বেদনায়
যখন মহাসাগর নৌকাকে দিত ছেড়ে
তখন তীব্র তরঙ্গ আর তীব্র বাতাস থেকে যেত।"
যদি আমাকে থাকতে হয় তোমার থেকে দূরে
তখন তীব্র ঝড় শুধু বইবে আমায় ঘিরে।



No comments