আমাকে নিয়ে লেখা কবিতা


আমাদের তরী স্যার
এস এম ফাহমিদা ফারুকী (তিথি)

আমাদের তরী স্যার
বিক্রয়াতে বের করে দেন মগজ বারাবার।
ডাল্টন কাকু ,ওহম চাচু,নিউটন ভাইয়া
সকলেই তারা বড় হয়েছেন আপেল খাইয়া।
কথা কম বল, কথা কম বল,
ওরে শয়তান
না খান তিনি চুন সুপারি ,না খান তিনি পান।
মজার প্রশ্ন করলে ? বলে,
কি রকম হাবাগোবা!
খাস না চকলেট বিক্রিয়াতে
 ধরবে দাঁতে পোকা।
এসিড ক্ষারের বিক্রায়াতে করে দেন মাথা ঘোল
সেই ঘোল থেকে বেরিয়ে আসে লবণ পানি ঝোল।
চশমা পড়ে একটা দুটো
মাঝখানে তার বড় ফুটো।
ঝগড়া লাগলে ছাদু দাদু বলে
করে দিব কানা হয়ে যাবি নানা
মার্কা তার ভিন্ন রকম নাম যে তেলাপোকা
পড়াশুনা শুরু করলে যায় না তাকে রোখা।


No comments

Powered by Blogger.